1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দে বেহাল দশা: জনদুর্ভোগ চরমে কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ডিবি পরিচয়ে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৬২ বার পঠিত
chintay-10761

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ।

১৪ জানুয়ারী (মঙ্গলবার) দুপুর ২টা ৩০ মিনিটে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর পশ্চিপাড়া গ্রামের মৃত জসিমউদ্দিন শেখের ছেলে আফজাল শেখ (৬৫) ও জৈনসার ইউনিয়নের ভবানীরপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মচারী।

ভুক্তভোগী আফজাল শেখ (৬৫) জানান, উপজেলার সিরাজদিখানের ‌নিমতলা ইসলামী ব্যাংক শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে নিমতলা হতে বাসযোগে ইছাপুরা পৌছিয়ে ভবানীপুর এজেন্ট শাখায় যাওয়ার উদ্দেশে ব্যাটারি চালিত ইজিবাইকে উঠে জৈনসার ইউনিয়নের ভবানীপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যাচ্ছিলাম।জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস আমাকে গতি রোধ করে ডিবি পুলিশ পরিচয়ে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি অস্ত্র ঠেকিয়ে হ্যান্ডকাফ পরিয়ে তাদের গাড়িতে তোলে।এসময় চশমা ভেঙ্গে চোখ বেঁধে ফেলে এবং আমার নিকট হতে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।পরে আমাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রুহিতপুর এলাকায় ফেলে যায়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল ) আ ন ম ইমরান খাম জানান,আফজাল শেখ জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকা থেকে একটি মাইক্রোসে উঠিয়ে নিয়ে মারধর করে। পরে মহাসড়কের কেরানীগঞ্জের অজ্ঞাত একটি স্থানে ফেলে যায়। তবে এ বিষয়ে আমরা তদন্ত করে বিস্তারিত পরে জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর