1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দে বেহাল দশা: জনদুর্ভোগ চরমে কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা

সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাঙচুর, লুট-পাটে আহত ৬

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পঠিত
munsigang-10822

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্বশত্রুতার জেরে, বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং আহত হয়েছেন ৬ জন।

২১শে জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামে এ ঘটনা ঘটে।
খাসমহল বালুর চর গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী হেনা বেগম (৫২) বাদী হয়ে সিরাজদিখান থানায় আটজন নামীয়সহ আরো অজ্ঞাত ১৫/২০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা হলেন একই গ্রামের সাত্তার (৪০), জামাল হোসেন (৬০), দিদার হোসেন (৫০), রওশন আরা (৪৫), মহা রানী (৩৫), খাদিজা বেগম (৩৫), সিমা বেগম (৩০), হাবিবা আক্তার (২২) সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।

এলাকা বাসীরা জানান, বাদী বিবাদীরা আত্মীয় স্বজন তাদের আগে থেকে দ্বন্দ্ব রয়েছে, তবে কি নিয়ে দ্বন্দ্ব তা তারা পরিস্কার করেননি।

তারা আরো জানান দেশীয় অস্ত্র ও লাঠি-সোঠা, নিয়ে বাড়ীর লোহার কেচি গেইট ভেঙ্গে বাড়ীতে প্রবেশ করে এই হামলা চালায়।

মামলার বাদী হেনা বেগম জানান, স্বর্ণের চেইন, ব্রেসলেট, আংটি অনুমান সাড়ে ৩ ভড়ির স্বর্ণালংকার, ১ টি IPHONE 16 PRO MAX, যাহার মূল্য ২,৩০,০০০/- টাকা, একটি ৪০ হাজার টাকা দামের হাত ঘড়ি, নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা তারা নিয়ে যায়। সব মিলিয়ে আমাদের প্রায় ২০ লাখ টাকার খতি করেছে।

তারা আমার ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, জানালার থাইগ্লাস, ০৬ টি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। এছাড়া বিল্ডিংরে বাহিরে বাথরুমের পাইপ এগুলোও ভাংচুর করে। আহত সবাইকে স্থানীয় লোকজনের সহায়তায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খন্দকার হাফিজুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর