1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সীগঞ্জে বালু উত্তোলন নিয়ে গোলা-গুলিতে নিহত ২, আহত ১

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত
10905
মুন্সীগঞ্জ প্রতিনিধি:


রিফা (২৬) মতলব উত্তরের বাসিন্ধা ও রাসেল ফকির (২৮) মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাসানচন গ্রামের
মুন্সীগঞ্জের সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে কিবরিয়া বাহিনী ও নৌ-পুলিশের গুলিতে রিফা (২৬) ও রাসেল ফকির নামে দু’ ব্যক্তি নিহত হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জ ও মোহনপুর সীমানাধীন মেঘনা নদীর চর আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিফা (২৬) মতলব উত্তর এলাকার বাসিন্দা ও অপর জন রাসেল ফকির মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাসানচন গ্রামের বাসিন্দা আলম ফকিরের ছেলে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আইয়ুব আলী মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে।
স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর কিবরিয়া মিজি বাহিনীর সদস্যরা মুন্সীগঞ্জ-মোহনপুর সীমানাধীন চর বাংলাবাজার এলাকায় চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় ২৫ থেকে ২৬টি ড্রেজার দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে স্থানীয়রা সাধারণরা সম্মিলিতভাবে তাদের একাধিকবার নিষেধ করেও কোনো প্রতিকার না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা মিলে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে গেলে কিবরিয়া মিজি বাহিনীর সদস্য সশস্ত্র সদস্য জনি, জসিম দেওয়ান মিছির বেপারী ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে পেছন থেকে গুলি শুরু করে। এতে ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত ও রাসেল ও স্পিডবোট চালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হয়। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রিফাত ও রাসেলের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌছানোর আগেই দুইজনের মৃত্যু হয়। অপর জন গুলিবিদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত ‍চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, লোকমুখে শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালু উত্তোলন নিয়ে দ্বন্বের জেরে গুলিবিদ্ধ হয়ে রিফাত ও রাসেল নামে দুইজনের মৃত্যু হয়েছ। অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে আস্বস্ত করেছেন এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর