1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা!

পাইকগাছায় ১৫৪টি পূজামন্ডপে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্টিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ বার পঠিত

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি::

সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় পূজা শারদীয় দূর্গোৎসব। দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলার ১৫৪ টি মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় উপজেলার ১৫৪ টি পূজা মন্ডপে প্রতিটিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে বরাদ্দকৃত জিআর চাল বাবদ ১৮ হাজার টাকা, স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এর ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ হাজার ও উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু’র পক্ষ থেকে আরো ১০ হাজার টাকা প্রদান করা হয়। সভায় প্রতিটি মন্ডপে অন্তত একটি করে সিসি টিভি লাগানোর নির্দেশনা প্রদান করা হয়।

পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মন্দিরের সভাপতি /সম্পাদকের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।

এসময় প্রধান অতিথি এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, এ দেশে হাজার বছরের গড়ে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো অপশক্তিই যাতে নস্যাৎ করতে না পারে সেজন্য সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও মানুষে মানুষে সৌহার্দে বিশ্বাসী। এ বিশ্বাসকে উপজীব্য করেই প্রতি বছর আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে বলে উল্লেখ করে তিনি পূজায় যাতে কোন প্রকার বিঘœতা না ঘটে সে লক্ষে প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিকদেরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, থানা ওসি (তদন্ত) রফিকুল ইসলামসহ ১০ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্ধ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভাসহ ১০ ইউনিয়নের ১৫৪ মন্দিরের সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও পূজারীবৃন্ধরা।

উল্লেখ্য, এদিন সকাল ১০টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অপর এক অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এলাকার ৩২জন হতদরিদ্র, দুঃস্থ ও রোগগ্রস্ত অসহায় বিভিন্ন উপকার ভোগীর মাঝে ১৫ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরন করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর