1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাফজয়ের পর প্রথম বার সাতক্ষীরায় নিজ বাড়িতে ফিরলেন নারী ফুটবলার মাসুরা পারভীন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ বার পঠিত

দীপ্তনিউজ ক্রীড়া ডেস্ক::

সাফ জয়ের পর দেশে ফিরে প্রথমবারের মতো নিজ ঘরে সাতক্ষীরায় এলেন নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে তিনি ছুটিতে শহর সংলগ্ন বিনেরপোতাস্থ নিজ বাড়িতে ফেরেন। তার ঘরে ফেরার পর তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

মাসুরার মা ফাতেমা খাতুন জানান, আমরা গরীব মানুষ। ছোটবেলা থেকে মাসুরার খেলাধুলার প্রতি আগ্রহ দেখে আমি তাকে খেলা চালিয়ে যেতে বলেছিলাম। অনেকইে অনেক কথা বলতেন। মেয়ে হয়ে কেন ফুটবল খেলবে। তবে সব বাঁধা অতিক্রম করে তাকে খেলা চালিয়ে যেতে আমি উৎসাহ দিতাম।

তিনি আরও জানান, মেজ মেয়ের বিয়ে হয়ে গেছে বলে আমি মাঝে মাঝে তাকে বিয়ের কথা বলি। তবে বিয়েতে সে সায় দেয়না। ফুটবলই ওর ধ্যান-জ্ঞান।

মাসুরার স্থানীয় কোচ মরহুম আকবার আলীর স্ত্রী রেহেনা খাতুন জানান, পিটিআই মাঠে সাবিনাসহ অন্যান্য খেলোয়াড়রা ফুটবল খেলত। সে সময় তৃতীয় শ্রেণির ছাত্রী মাসুরা ওই মাঠে বসে খেলা দেখত। মাঝে মাঝে বল মাঠের বাইরে গেলে মাসুরা তা কুড়িয়ে আনত। ফুটবলের প্রতি আগ্রহ দেখে আমার স্বামী আকবার আলী তাকে তার মা-বাবার কাছ থেকে নিয়ে যান। সেই থেকে মাসুরা তার স্বামীর প্রত্যক্ষ তত্বাবধানে খেলতে খেলতে আজ এ পর্যন্ত।

মাসুরার বাবা রজব আলীর নিজস্ব জায়গা-জমি নেই। থাকেন বিনেরপোতায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায়। অসুস্থ্যতার জন্য এখন কাজ করতে পারিনা। সড়ক ও জনপদ বিভাগের জায়গায় থাকি। সরকারিভাবে একটি ঘর পেলে খুবই উপকৃত হতাম।

মাসুরা খাতুন জানান, সাতক্ষীরার মানুষের ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত তিনি। সাফ জয়ের পরে ফুচবলকে নিয়ে উন্মাদনার জন্য দেশবাসিকে ধন্যবাদ জানিয়েছেন মাসুরা।

জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ুন কবির জানান, আগামী রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসুরা পারভীনকে সংবর্ধনা দেওয়া হবে। আর সুবিধাজনক সময়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাবিনা খাতুন ও মাসুরা পারভীনকে সংবর্ধনা দেওয়া হবে। – সংগৃহিত।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর