1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে ফের ৪ টি খুলি চুরি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত
munsigang-11055

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার চারীগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে কবর খুঁড়ে ৪ টি কঙ্কাল চুরি হয়েছে। এছাড়া আরো অন্তত ১২ টি কবর আংশিক খুঁড়ে রেখেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবাট (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে চোর চক্র এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা। পরে দুপুরে স্থানীয়রা প্রায় ১২ টি কবর খুঁড়া দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশের একটি টিম আসে। কবর স্থানের ১২ টি কবর খুঁড়া অবস্থায় দেখা গেলেও চারটি কবর থেকে খুলি চুরি করে নিয়ে যায় চোর চক্র।

শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোর চক্র অতিসহজে নেক্কার জনক এ ঘটনা ঘটাতে সক্ষম হয়।

তিনি কবরস্থানের কমিটিকে চারিদিকে প্রাচীর দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরো বলেন, কবর খুঁড়ে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো তারা খতিয়ে দেখা হচ্ছে। যারা জাদু বিদ্যায় জড়িত কিংবা তন্ত্র মন্ত্রকারীরা খুলিগুলি চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি তারা গুরুত্বের সাথে দেখছেন। এই চক্রটিকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

অতি দ্রুততম সময়ে এ চোর চক্র গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এএসপি।

প্রসঙ্গত, এর আগে চলতি সপ্তাহে শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবর থেকে দুই দফায় চুরির ঘটনায় ১১ টি খুলি চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর