নিজস্ব প্রতিনিধি::
রবিবার (০২ মার্চ ) তালা উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বারুইহাটি গ্রামে নিজস্ব বাসভবনে পারিবারিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাফওয়ান খান (আরদি ) এর জন্মদিন পালন করা হয়েছে।
মহান সৃষ্টিকর্তার রহমতে ২০২৪ সালের ০২ মার্চ আজকের এই দিনে খুলনা গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সাংবাদিক শামীম খান ও মোছাঃ লিমা দম্পত্তির একমাত্র ছেলে সাফওয়ান খান (আরদি ) জন্ম হয়। জন্মের পরেই লিমা তার ছেলের নাম রাখেন সাফওয়ান খান (আরদি )। কিন্তু দুঃখের বিষয় সাফওয়ান খান জন্ম হওয়ার ৭ দিন পর অর্থাৎ ১০ মার্চ দুপুরে হৃদরোগের কারণে লিমা মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মহান রাব্বুল আল-আমিন যেন মরহুমের ভুলত্রুটি মার্জনা করে তাকে বেহেশত নসিব করেন এই প্রার্থনা করেন সাংবাদিক শামীম খান ।
সেই সাথে তার একমাত্র ছেলের জন্মদিনে সকলের নিকট দোয়া চেয়েছেন, সাফওয়ান খান বড় হয়ে যেনো সকলের মুখ উজ্জ্বল করতে পারে এবং দেশের সেবায় নিয়োজিত থাকতে পারে।