1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সিগঞ্জ জেলায় আলু উৎপাদনের রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার প্রদর্শনি বাস্তবায়ন

  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
dumuriya-11255

মুন্সিগঞ্জ প্রতিনিধি::


মুন্সিগঞ্জ জেলায় আলু উৎপাদনে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ এর নির্দেশনায় উপজেলা কৃষি অফিস, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ- এর তত্ত্বাবধানে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২৫ টি প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে।

২৫ টি প্রদর্শনীতে ট্রায়াল প্লটে তিনটি ভিন্ন মাত্রায় সার প্রয়োগ করা হয় এবং প্রদর্শনী-১ নামে ৮ টি প্রদর্শনী, প্রদর্শনী-২ নামে ৯ টি প্রদর্শনী ও প্রদর্শনী-৩ নামে ৮ টি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে যার মধ্যে প্রদর্শনী-২ এর একটি এবং প্রদর্শনী- ৩ এর একটি প্রদর্শনী পরিদর্শন করেন জনাব মোঃ শওকত ওসমান, পরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এবং জনাব বিপ্লব কুমার মোহন্ত, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ।

এ সময় প্রদর্শনীর ট্রায়াল প্লট ও কন্ট্রোল প্লটের ২০ বর্গমিটার করে জমির আলু উত্তোলনের মাধ্যমে নমুনা শস্য কর্তন করা হয়। দুইটি প্রদর্শনীর ফলন পর্যবেক্ষণ করে দেখা যায় ট্রায়াল প্লটে আলুর ফলন কৃষক প্লটের তুলনায় অধিক হয়েছে। নমুনা শস্য কর্তন শেষে মোঃ শওকত ওসমান, পরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা মাঠে উপস্থিত কৃষকদেরকে আলু চাষে সুষম সারের ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরেন এবং আলুতে সারের যৌক্তিক ব্যবহারের ক্ষেত্রে প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে কৃষকের যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে তা আশেপাশে কৃষকদের অবহিত করার পরামর্শ প্রদান করেন।

মাঠে তিনটি ভিন্ন মাত্রার সারের পরিমান ব্যবহার করে প্রতি ৫ শতক জায়গায় পরীক্ষা প্লট স্থাপন করা হয়েছিল। কৃষকের সাধারন সার ব্যবহারের তুলনায় প্রতি প্লটে ১০-১৫ কেজি সার কম ব্যবহার করা হয়েছিল। প্রদশর্নী প্লট ৩ এর ফলাফল খুবই ভালো হয়েছে যেখানে ইউরিয়া সার দেওয়া হয়েছিল ৮.৭৫ কেজি, ডিএপি – ৫ কেজি এবং পটাশ সার ৭.৫ কেজি প্রতি ৫ শতক জায়গার জন্য। প্রতিটি প্লটেই কৃষক প্লটের তুলনায় কম সার ব্যবহার করে ফলন বেশী পাওয়া যায়। মাঠ পরিদর্শনে আমন্ত্রিত অতিথিদেরকে

সার্বিক সহযোগিতা করেন জনাব জয়নুল আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ; কৃষিবিদ জনাব মোঃ ইমতিয়াজ জাহান খাঁন, কৃষি সম্প্রসারণ অফিসার, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ ; মোঃ রিয়াজুল ইসলাম সিয়াম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা , কামাড়খাড়া, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ এবং জনাব মোঃ মাহবুব উল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ধীপুর, টংগিবাড়ী ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর