1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষনের অভিযোগে মামলায় বাবা গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পঠিত
munsigang-11631

‎মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


‎‎মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার বানিয়াল এলাকায় মেয়েকে ধর্ষনের অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করে মা।

‎গত ২৫ জানুয়ারী মামলাটি মুন্সীগঞ্জ সদর থানায় রেকর্ড হলে পালিয়ে যায় ধর্ষক বাবা। এ ঘটনায় ধর্ষককে বাবাকে বৃহস্পতিবার আটক করে পুলিশে সোপাদ্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সন্ধা ৬টার দিকে ধর্ষক বাবা গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

‎মামলার এজাহার ও স্থাণীয় সুত্রে জানাগেছে, বানিয়াল গ্রামের প্রতিবন্ধি ১৫ বছরের মেয়েকে দির্ঘদিন যাবৎ নিজ বসত বাড়িতে ধর্ষণ করে আসছিল তার বাবা।

এ ব্যাপারে বানিয়াল গ্রামের সমাজ প্রধান দাবীকারি কবির হোসেন বলেন, ধর্ষিতা মেয়েটা প্রতিবন্ধি। ধর্ষক তার স্ত্রী তাদের ঘরের একরুমে একসাথে ঘুমাইতো। প্রতিবন্ধি মেয়েটা অপর রুমে ঘুমাইতো। কিন্তু প্রতিবন্ধি মেয়েকে মাঝে মধ্যেই ধর্ষন করতো তার বাবা। আমার কাছে অনেকবার বিচার দিছে প্রতিবন্ধি মেয়েটি ও তার মা। আমি বার বার ধর্ষক বাবাকে শুধরাইয়া দিছি কিন্তু ও শুনেনাই। পরে জানুয়ারী মাসে সর্বশেষ ওই মেয়েকে ধর্ষন করলে আমি ওর মাকে মামলা দিতে বলি। প্রতিবন্ধি মেয়ের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় জানুয়ারী মাসে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর এলাকা হতে পালিয়ে যায় বাবা। পরে আমি আজ খবর পাই ওই আমাদের বাড়ির পাশের একটি এলাকায় কাজ করতেছে। পরে আমি লোকজন নিয়ে ওকে ওই এলাকা হতে ধরে নিয়ে আমার জিম্মায় রেখে পুলিশ খবর দেই । পরে পুলিশ এসে ওকে আটক করে থানায় নিয়ে গেছে। তিনি আরো বলেন ওই প্রতিবন্ধি ধর্ষিতা মেয়ে ছাড়াও ওর আরো দুই মেয়ে এক ছেলে রয়েছে।

‎এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার এসআই এস এম রিয়াদুজ্জামান বলেন, মায়ের অভিযোগের প্রেক্ষিতে মুন্সীগঞ্জ সদর থানায় ধর্ষিতার বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। পরে ওই আসামীকে বৃহস্পতিবার সন্ধায় আটক করে থানায় আনা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

‎এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে বাবার বিরুদ্ধে মামলা করেন মা। মামলাটি গত ২৫ জানুয়ারী মুন্সীগঞ্জ সদর থানায় রেকর্ড হয়। পরে আসামী দির্ঘদিন পলাতক থাকার পরে তাকে আজ বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর