1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সীগঞ্জে ৭ হত্যা মামলার আসামী গ্রেফতার!

  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পঠিত
munsigang-11668

‎মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


‎মুন্সীগঞ্জে পালিয়ে থাকা এজাহার নামিও ৭টি হত্যা মামলার আসামি আপেল মাহমুদকে (৪৩) গ্রেফতার করেছে র‍্যাব।

‎তাকে সাংবাদিক পরিচয়ে আশ্রয় দিয়েছিল বিগত ফ্যাসিবাদি সরকারের দোসর মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী-লৌহজং উপজেলার কিছু সংবাদকর্মী।

‎রবিবার (১৩ এপ্রিল) মুন্সীগঞ্জ সদর উপজেলার লোহারপুল গাবতলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আপেল মাহমুদ ঢাকা জেলার সাভার উপজেলার ভাটপাড়া রেডিও কলোনির মৃত শুক্কুর মুন্সীর ছেলে।

‎জানা যায়, মামলার পর দীর্ঘদিন যাবত মুন্সীগঞ্জে এসে পালিয়ে ছিলেন মাহমুদ। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সাহায্যে র‍্যাব ১১ সিপিসি-১ তাকে গ্রেফতার করে।

‎একাধিক সুত্রের বরাতে জানাযায়, ৫ আগস্ট ২০২৪ তীব্র আন্দোলনের জনরোষে বিগত সরকারের পতনের পর মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী-লৌহজং উপজেলার কিছু সংবাদকর্মীর যোগসাজশে এবং মুন্সীগঞ্জে পরিচয় লুকিয়ে এ হত্যা মামলার আসামী দৈনিক আজকের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয়ে এবং নিজেকে এম.এ মাহমুদ পরিচয় দিতেন এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে বেরাতেন। আর এ হত্যা মামলার আসামীকে আত্মগোপনে থাকতে সর্বোচ্চ সহযোগিতা করে টঙ্গীবাড়ী-লৌহজংয়ের কিছু কথিত সংবাদকর্মী।

‎আরো জানাগেছে, টঙ্গীবাড়ী-লৌহজং উপজেলার কিছু কথিত সংবাদকর্মীরা এ হত্যা মামলার আসামী আপেল মাহমুদকে ঢাকা আগত থেকে দৈনিক আজকের সংবাদ পত্রিকার অ্যাসাইনমেন্ট প্রাপ্ত সাংবাদিক পরিচয় করিয়ে চাঁদাবাজি করে বেরাতো। আপেল মাহমুদকে জাতীয় মানের সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে হাতিয়ে নিতো মোটা অঙ্কের টাকা। আর এ হত্যা মামলার আসামী তথা সাংবাদিক পরিচয়দানকারী আপেল মাহমুদের গ্রেফতারে লৌহজং-টঙ্গীবাড়ীতে চাঁদাবাজিতে ভাটা পরতে যাচ্ছে সহযোগিতাকারী কথিত সংবাদকর্মীদের বলেও তথ্য উঠে আসে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর