1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

টঙ্গীবাড়ীর ইউপি‘র বৈদ্যুতিক মিটারে আগুন, চেয়ারম্যানকে হত্যার হুমকি!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পঠিত
munsigang-১১৭০৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউপির বৈদ্যুতিক মিটারে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া সংশ্লিষ্ট পরিষদের চেয়ারম্যাকে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার টানানোর ঘটনায় পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে।

তবে কে বা কারা এবং ঠিক কি কারণে এধরনের ঘটনার সাথে সম্পৃক্ত তাৎক্ষণিক তা নিশ্চিত করা যায়নি।

সরজমিনে গিয়ে জানাগেছে, গত বুধবার (১৬ এপ্রিল) রাতে পাচগাও ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে কাপড় পেঁচিয়ে তাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পরে মিটার থেকে কাপড় নিচে পড়ে যাওয়ায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি।

এর আগেও এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারিকে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার টানিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ বিষয়ে পাচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি বলেন, গত বুধবার (১৬ এপ্রিল) সকালে ইউপি সচিব ফোন দিয়ে বলেন, পরিষদের মিটারে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তাৎক্ষণিক পরিষদে গিয়ে মিটারের চারপাশ পুড়ে যাওয়ার আলামত পান তিনি। পরে বিষয়টি ইউএনওকে জানানো হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি আরো বলেন, এর আগেও তাকে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে দেওয়ালে পোষ্টার টানিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। পরে বিষয়টি ইউএনওকে অবহিত ও থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। তবে ঠিক কে বা কারা এধরনের অপকর্ম ঘটিয়েছে তার বিস্তারিত জানানো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন ও চেয়ারম্যান কে হত্যার হুমকির বিষয়টি আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানালে আমি চেয়ারম্যান কে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেই। আর নিরাপত্তার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেই।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর