1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দে বেহাল দশা: জনদুর্ভোগ চরমে কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা

মুন্সীগঞ্জে ছিনতাইকালে আটক-১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত
munsigang-১১৭৬৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জে ছিনতাইয়ের চেষ্টা কালে বাবু মিজি ( ৩৬) নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রীজের ঢালে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ অভিযান চালিয়ে বাবু মিজিকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল জব্দ করে পুলিশ। এ সময় বাবু মিজির ২ জন সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর থানায় মামলা রুজুর পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত বাবু মিজি সদর উপজেলা যুবদলের সদস্য এবং চরকেওয়ার ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মনির মিজির ছেলে।

তথ্য সুত্রে জানা যায়, মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি এলাকার নতুন ব্রীজের ঢালে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছিল পুলিশ। এ সময় চেকপোস্টের একটু দূরে বাবু মিজি তার দুই সহযোগীকে নিয়ে অটোরিক্সা ছিনতাই করার চেষ্টা করছিল। এতে চালক চিৎকার করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু মিজিকে গ্রেপ্তার করে। পরে বাবু মিজির দেহ তল্লাশি চালিয়ে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় বাবু মিজির সহযোগী ২ জন পালিয়ে গেছে।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. সাইফুল আলম জানান, বোমা ও ধারালো ছুরিসহ গ্রেপ্তারকৃত বাবু মিজিসহ অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মামলা রুজু করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর