1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দে বেহাল দশা: জনদুর্ভোগ চরমে কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত যুবক নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১৭ বার পঠিত
accsident-11870

মুন্সিগঞ্জ প্রতিনিধি::


ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের উমপাড়া আর্মি ক্যাম্পের সামনে মাওয়া মুখি লেনে প্রাইভরটকার চাপায় অজ্ঞাত যুবক নিহতহয়েছে।

বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অজ্ঞাতপরিচয় এক পথচারী।

জানা গেছে, দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, নিহতের লাশ ছিন্নভিন্ন হয়ে পড়ে, ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালানোর চেষ্টা করলে একটি অ্যাম্বুলেন্স দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে গাড়িটির গতিরোধ করে। পরেহাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘাতক প্রাইভেটকারসহ লাশ উদ্ধার করে।

হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহতের লাশ বর্তমানে হাসারা হাইওয়েথানায় রাখা হয়েছে এবং ঘাতক প্রাইভেটকারটিও হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর