1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মুন্সীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত
munsigang-11928

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ::


‎মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘটিত একটি পামওয়েল তেলবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে প্রায় ১৫ লক্ষাধিক টাকার পামওয়েল তেল, নগদ অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে।

‎পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েলমিল থেকে ৭৫ ড্রাম পামওয়েল (ওজন প্রায় ১৩,৯৫০ কেজি, মূল্য আনুমানিক ২১,৭৫০০০ টাকা) নিয়ে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেয়। একইদিন রাত ৯টার দিকে ট্রাকটি শ্রীনগর থানাধীন বেজগাঁও যাত্রী ছাউনির নিকটে পৌঁছালে কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে করে আসা ছয়জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাক থামায়।

‎ডাকাতরা চালক মো. রাসেল (২২) ও হেলপার মো. আল-আমিন হোসেন (২৩)-কে হাতকড়া পরিয়ে পিকআপে তোলে এবং জোরপূর্বক নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন করে ফেলে। এরপর তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীদের ছনবাড়ী হতে মুন্সীগঞ্জগামী রাস্তার পাশে ফেলে রেখে যায়।

‎ট্রাকের মালিক জিপিএসের মাধ্যমে ট্রাকটির গতিবিধি লক্ষ্য করে রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। শ্রীনগর থানার এসআই মো. আলমগীর হোসেন নেতৃত্বাধীন পুলিশ দল ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করে এবং কল্লিগাঁও বড় জামে মসজিদের পাশে রাস্তার ধারে ১৮টি তেলভর্তি ড্রামসহ ট্রাকটি জব্দ করে। উদ্ধারকৃত তেলের ওজন ছিল ৩,৩৪৮ কেজি যার বাজারমূল্য প্রায় ৫.২২ লক্ষ টাকা।

‎এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা রুজু করা হয় (মামলা নং-৩, তারিখ-০২/০৫/২৫, ধারা-১৭০/৩২৮/৩৯৫ দণ্ডবিধি)। তদন্তভার দেওয়া হয় এসআই মো. আলমগীর হোসেনকে।

‎মুন্সীগঞ্জ জেলা পুলিশের একাধিক ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে চারজন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো: ১. মো. আলম (৩২), ২. নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), ৩. মো. হেলালুজ্জামান (৩২), ৪. জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা ।

‎তাদের দেয়া তথ্য অনুযায়ী যাত্রাবাড়ী থানাধীন হাজারীবাগ এলাকার একটি দোকান থেকে ডাকাতিকৃত পামওয়েল ভর্তি ৩৫টি ড্রাম, ২২টি খালি ড্রাম এবং নগদ ৩৯,০০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি — একটি কালো ডাবল কেবিন (রেজিঃ ঢাকা মেট্রো: ১-১১-৭৪২৫) এবং একটি নীল পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো: ন-১২-৫৪০০) উদ্ধার করা হয়।

‎এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুর ১ঃ০০ টার সময় মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান (শ্রীনগর সার্কেল) শ্রীনগর থানায় সংবাদ সম্মেলন করে এই সকল বিষয় তুলে ধরেন। তিনি আরো জানান , অপরাধের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর