1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক দোকান ভষ্মীভূত

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০১ বার পঠিত
munsigang-12054

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলিতে। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়।

আগুন নেভাতে এগিয়ে আসে পুলিশ, দোকানদার ও স্বেচ্ছাসেবকেরা। আগুনে কমপক্ষে ৫০টিরও বেশি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। যার মধ্যে কাপড়, মুদিখানা ও মুরগির দোকান রয়েছে।

munsigang-12055

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘রাত দুইটার কিছু পর আমরা আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর