1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জেলা পরিষদের প্রশাসক বাপ্পীর কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন খুলনাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ মহানগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন: কেসিসি প্রশাসক কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬ কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব

শ্রীনগরে রেজিস্ট্রি অফিসের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৯টি দোকান ভষ্মীভূত

  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত
munsigang-12618

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থিত কাঠ ও টিনের তৈরি আনুমানিক ১৯টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২:০০টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনসহ আশেপাশের স্টেশন থেকে মোট চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টার পর বিকেল ৩:০০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আনুমানিক ৪:০০টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপিত হয়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি দোকানে একাধিক দলিল লেখক কাজ করতেন, ফলে মালিকের সংখ্যা কম-বেশি হতে পারে। এছাড়াও পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল মুদি দোকান, টি-স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর, ফটোকপি ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান।

প্রাথমিকভাবে আনুমানিক ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে, তবে তা কম বা বেশি হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার দেওয়ান আজাদ ।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর