1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জেলা পরিষদের প্রশাসক বাপ্পীর কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন খুলনাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ মহানগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন: কেসিসি প্রশাসক কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬ কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব

মুন্সীগঞ্জে স্টেডিয়ামের আন্ডার গ্রাউন্ডের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পঠিত
munsigang-12650

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জে নিজ বাড়ি থেকে বের হওয়ার চার ঘণ্টার ব্যবধানে ইয়াসিন হাওলাদার (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর নির্জনস্থানে মরদেহ ফেলে রাখা হয়েছে। এদিকে, রহস্যজনক এমন মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

বুধবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে জেলা শহরের সরকারি হরগঙ্গা কলেজের পাশে স্টেডিয়ামের আন্ডার গ্রাউন্ডে প্রথমে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ইয়াসিন শহরের মাঠপাড়া এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর চার ঘণ্টার ব্যবধানে নিহত যুবকের মৃত্যুর খবর পায় পরিবারের সদস্যদের। এ ঘটনায় জোরালো তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাস্থল নিহত যুবকের ভাড়া বাড়ির খুব কাছেই হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া নিহত যুবকের পরিবারের অভিযোগ অনুযায়ী নেয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা।

এদিকে, নিহত ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি পরিবারের।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর