- ক্যাপশন রিপোর্ট ———
খুলনার সুন্দরবন উপকূলীয় পাইকগাছার লতা ইউনিয়নের পোদা ও গয়েশ্বর সচল খালকে বদ্ধ দেখিয়ে ইজারা নিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করেছেন সংশ্লিষ্ট ইজারাদার। ফলে অতিবৃষ্টিতে জনপদের পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে হয়েছে কৃত্রিম বন্যার। এমনটি চলতে থাকলে সেখানে স্থায়ী জলাবদ্ধাতায় সেখানকার শত শত পরিবারের বাস্তুচ্যুত হওয়ার আশংকা করা হচ্ছে। দ্রুত ইজারা বাতিল করে পানি নিষ্কাশনের ব্যবস্থা সুগম করুণ আকুতি জানিয়েছেন আতংকিত জনপদের সাধারণ মানুষ।

