1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য বহুলাংশে চীন নির্ভর: তথ্যমন্ত্রী আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা শার্শায় এম এম হাবিবুর রহমান হজ্জ গ্রুপের শুভ উদ্বোধন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অমিত শাহ ও শুভেন্দু ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের বেতনার বিনেরপোতা শ্মশানঘাট সংলগ্ন বাঁধে ভাঙন আতঙ্ক অল্পের জন্য রক্ষা, কয়রায় ধসে পড়ল কলেজ ভবনের ছাদ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা টংগিবাড়ীতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন সাতক্ষীরার দেবহাটায় র‌্যাবের অভিযানে ১৯৩ বোতল মাদকসহ এক ব্যক্তিকে আটক র‌্যাব বর্তমান সরকারের সাফল্যের কথা জনগনের কাছে পৌঁছে দিতে হবে – বিলকিস ইসলাম এমপি

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অমিত শাহ ও শুভেন্দু

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত
amit-suvendu-17063
দূরবীন দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত দেখছেন অমিত শাহ। ছবি: সংগৃহীত
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘুরে দেখেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা এবং অনুপ্রবেশের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি। এই সফরের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেনস নেক’। এ সময় তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার (১৭ জুলাই) রাতে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিমানবন্দর থেকে সরাসরি বিএসএফের কদমতলা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন অমিত শাহ। সেখানেই রাত্রিযাপন করেন তিনি।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকেই শাহের কর্মসূচি ছিল অত্যন্ত ঠাসা। সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ির জুমাগাছে বিএসএফের ১৮তম ব্যাটালিয়নের সীমা চৌকিতে পৌঁছান তিনি। এরপর ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেন। কাঁটাতারের বেড়া সংলগ্ন জামুড়িয়া ভিটা ও সন্ন্যাসীকাঁটার মতো এলাকা ঘুরে দেখার পাশাপাশি শিলিগুড়ির জুম্মাগছ বর্ডার আউটপোস্টে বিএসএফ জওয়ানদের সঙ্গে প্রহরী সম্মেলনে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা জোরদার করার বিষয়ে মতবিনিময় ও বৃক্ষরোপণ করেন।

এছাড়া ৭৭ কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এমনকি ওয়াচ টাওয়ার থেকে সীমান্ত পরিদর্শন করেন শাহ। এ সময় তার সাথে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিএসএফের মহাপরিচালক (ডিজি) প্রবীণ কুমারসহ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

সীমান্ত পরিদর্শন শেষে দুপুর নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হন উত্তরবঙ্গে অবস্থিত রাজ্য সরকারের সচিবালয় উত্তরকন্যায়। এখানেই দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরপর তিনটি হাইভোল্টেজ বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত চিকেনস নেক-এর নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, কেন্দ্র-রাজ্য সমন্বয়, নতুন ফৌজদারি আইন কার্যকর করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ) সুকেশ জৈন এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারসহ সীমান্তবর্তী জেলার পুলিশ ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা ও উত্তরবঙ্গের আট জেলার বিজেপির জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিকদের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠকে করেন অমিত শাহ।

অবৈধ অনুপ্রবেশ, প্রবেশকারীদের কাছ থেকে প্রাপ্ত ভুয়া ভারতীয় পরিচয় পত্র, গবাদি পশু ও মানব পাচারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয় এবং ওই সমস্ত ইস্যু রোধে প্রয়োজনীয় নির্দেশ দেন শাহ। পাশাপাশি চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে আলোচনা হয়। চীন, বাংলাদেশ, ভুটান এবং নেপাল সীমান্ত সংলগ্ন এই করিডোরের সুরক্ষায় আধুনিক নজরদারির ওপর বিশেষ জোর দেয়া হয়।

প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই চিকেনস নেক ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর-পূর্ব ভারতের সংযোগস্থল-যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত দিন চিকেনস নেকের অদূরে অবস্থিত চীন সীমান্ত ছিল নজরদারির মূল কেন্দ্র। কিন্তু সম্প্রতি তাতে যোগ হয়েছে বাংলাদেশ এবং ভুটান সীমান্তও। বাদ রাখা হয়নি নেপালকেও। বিজেপি সূত্রের খবর, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরকন্যায় যে বৈঠক করেছেন, তাতে আলোচনার অন্যতম বিষয় ছিল সীমান্তে নজরদারি এবং সুরক্ষা।

উত্তরবঙ্গের বৈঠক সেরে শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে কলকাতায় পৌঁছে যান শাহ। রাতে আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে থাকবেন তিনি। রোববার সকাল ১১টায় সেখানে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন।

দুপুর ২টায় আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ‘ওয়ার্ড মিউজিয়াম’-এর উদ্বোধন করবেন তিনি এবং বিকেল ৪টায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল বেঙ্গল ডেইরির নতুন দই উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর