- শার্শা (যশোর) সংবাদদাতা:
যশোরের শার্শায় এম এম হাবিবুর রহমান হজ্জ গ্রুপরে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ১১ টায় উপজেলা পরিষদ কমপেক্স অডিটোরিয়ামে উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা শেষে
এম এম হাবিবুর রহমান হজ্জ গ্রুপ এজেন্ট শার্শা, যর্শোয়ঁড়ঃ; কার্যালয় অফিসের শুভ উদ্বোধন করা হয়।
শার্শা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সোসাইটি সভাপতি মাওলানা জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, হুরাইরাহ ইয়ার ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা হাফেজ আবু হুরায়রা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা অফিস প্রধান
আলহাজ্ব মোঃ শহিদুলাহ, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহম্মেদ আলী শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হজ্জে যেতে ইচ্ছুক ব্যক্তিগণ।
অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিলো শার্শা উপজেলাবাসি ও অন্যান্য এলাকাবাসী যারা হজ্বে যেতে ইচ্ছুক সেইসব ব্যক্তিগণ অথবা হজ্জে আগ্রহী যাত্রীগণ উক্ত সেবাধর্মী প্রতিষ্ঠান শার্শা ্য়ঁড়ঃ; এম এম হাবিবুর রহমান হজ্জ গ্রুপ্য়ঁড়ঃ;। শার্শা উপজেলা সদর বাজারের সোনালী ব্যাংকের পূর্বপাশের (সিদ্দিক মাস্টার মার্কেট) অফিস কার্যালয় হতে সেবা সহযোগিতার মাধ্যমে হজ্জে যেতে পারবেন।