1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার ৪ জেলে আটক মৎস্য চাষে সাফল্যের শীর্ষে ডুমুরিয়ার গোনালী আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান এরশাদ সিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল গ্রেফতার পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা প্রদান কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী সহ ৪জন গ্রেপ্তার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে জমিয়তের কোতোয়ালি শাখার মতবিনিময়  তালার তেঁতুলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল হোসেন আলোচনায় কয়রায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা শাহিন আলমের

ইজারাকৃত কয়রা নদী জোরপুর্বক ভোগ দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
koyra-13158

কয়রা(খুলনা)প্রতিনিধি::


ইজারাকৃত কয়রা নদী (বদ্ধ জলমহাল) জোরপুর্বক ভোগ দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার হায়াতখালী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, কয়রা নদী জলমহলটি বাৎসরিক ৪ লক্ষ ৮০ হাজার টাকার রাজস্বের বিপরীতে বাংলা ১৪২৮ সন হইতে ১৪৩৩ সন পর্যন্ত ৬ বছরের দির্ঘ মেয়াদী হিসাবে আমাদের সমিতির অনুকুলে ইজারা গ্রহন করি। পরবর্তিতে আমার প্রতিবেশি খড়িয়া মঠবাড়ি গ্রামের মৃত হোসেন আলী সানার পুত্র সিরাজুল সানাকে আমাদের সমিতির পক্ষ থেকে রক্ষনাবেক্ষন ও অংশী দারিত্ব হিসাবে বাৎসরিক ৬ লক্ষ টাকা প্রদানের শর্তে সিরাজুল ইসলামকে জলমহলটি প্রদান করা হয়। কিন্তু বিগত ২ বছর যাবৎ সে আমাদের সমিতির অনুকুলে যে রাজস্ব দেওয়ার কথা ছিল তা না দিয়ে বিভিন্নভাবে তালবাহনা করতে থাকে। সে প্রভাবশালী হওয়ায় আমরা তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছিনী।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিগত ২ বছরের ১২ লক্ষ টাকা তার কাছে পাওনা রয়েছে। সেটি চাইতে গেলে টাকা না দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেয়। শুধু তাই নয় সে আমাদেরকে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এমনকি ক্ষতি করার জন্য পায়তারা চালাচ্ছে। আমরা নিরুপায় হয়ে তার বিরুদ্ধে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার নং-৪৫৩ তাং-১১-৯-২৫ ইং।

সমিতির সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম বলেন, ইতিপুর্বে আমাকে বুল বুঝিয়ে প্রতিপক্ষ সিরাজুল ইসলাম ৩ শ টাকার একটি অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। আমরা পরবর্তিতে বিষয়টি বুঝতে পেরে গত ৯ আগস্ট উক্ত স্ট্যাম্পটির বাতিল করার জন্য বিজ্ঞ নোটারী পাবলিক খুলনা হতে বাতিল বলিয়া ঘোষনা করি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সমিতির বকেয়া ১২ লক্ষ টাকা পাইতে পারি তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর