1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৩২ বার পঠিত
saedpur-14665
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

“দক্ষ জনশক্তি – দেশ গঠণের মূল শক্তি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ’র (আইডিইবি) ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) এ উপলক্ষে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও এক আলোচনা অনুষ্ঠিত হয় ।

বেলা ১১ টায় শহরের সাহেবপাড়াস্থ বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহদি ইমাম।

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দপুর পৌর শাখর আমীর মো. শরফুদ্দিন খান, আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম কমল ও সহ-সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোনায়মুল হক।

এর আগে আলোচনা জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম জুয়েল।

সভা শেষে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহদি ইমাম শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন।

র‌্যালিটি বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কার্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়।

পরে র‌্যালিটি শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সৈয়দপুর প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে পুনরায় রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে রেলওয়ে, গণপূর্ত, নেসকো, পাউবো, এলজিইডি, বিমান, সওজ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে কর্মরত ও অবসরপ্রাপ্ত বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর