1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত
saedpur-14855
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদে কর্মরত কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন এবং সৈয়দপুর পৌরসভা এলাকায় কর্মরত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকেরা অংশ নেন। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে সেখানে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. আব্দুল মোতালেব, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফডবিøউভি) মো. নাজমা বেগম, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মনোয়ার হোসেন ও বোতলাগাড়ী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অনিমেষ চন্দ্র রায় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা দীর্ঘ ২৬ বছর ধরে দিনরাত ২৪ ঘন্টা মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্র্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা, প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা, প্রসবকালীন সেবা ও শুন্য থেকে পাঁচ বছরের শিশুদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই সততার সঙ্গে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি। অথচ আজ অবধি আমাদের চাকরির কোন রকম নিয়োগ বিধি করা হয়নি। তারা বলেন, আমরা চাকরির শুরুতেই যে যে পদে যোগদান করেছি, চাকরি শেষে সেই পদে থেকে আমাদের অবসরে যেতে হচ্ছে। যদিও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি বলবৎ রয়েছে। কিন্তু আমাদের চাকরিতে কোন রকম পদোন্নতি নেই। গত চব্বিশের ৫ আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যূত্থানের পর বৈষম্যহীন সোনার বাংলাদেশে আমরা আজও বৈষম্যের শিকার হচ্ছি।

বক্তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীদের চাকরির নিয়োগ বিধি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আগামী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর