1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

চলে গেলেন সৈয়দপুর জেলা কনফেকশনারি মালিক সমিতির সভাপতি পাপ্পু’র ভাই আন্নু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত
14950

সৈয়দপুর প্রতিনিধি:


সৈয়দপুরের বিশিষ্ট বেকারি ব্যবসায়ী মরহুম আশিক সিদ্দিকীর তৃতীয় পুত্র এবং বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক মালিক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি ও সৈয়দপুরের ঐতিহ্যবাহী বেকারি শিল্প প্রতিষ্ঠান ডায়মন্ড কনফেকশনারির মালিক আক্তার সিদ্দিকী পাপ্পু ও বিশিষ্ট ব্যবসায়ী কায়সার সিদ্দিকী দিপুর ছোট ভাই আনোয়ার হোসেন আন্নু (৩৫) আর নেই। ৮ ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইব্রাহিম কার্ডিকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহে — রাজিউন)। মৃত্যুকালে তিনি, মা,স্ত্রী,একমাত্র শিশু পুত্র, ৬ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
অত্যন্ত সরল মনের অধিকারী আন্নুর মৃত্যু সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ নামাজে এশা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে হাতিখান  কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।
মরহুমের জানাযা ও দাফনে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধিসহ সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ অংশ নেন।
মঙ্গলবার দুপুরে মরহুমকে বহন করা লাশবাহী ফ্রিজিং গাড়ী শহরের নতুন বাবুপাড়া পৌরসভা সড়কের বাসভবনে এক পৌছুলে মরহুমের পরিবার, আত্মীয় স্বজনসহ এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। তাকে একনজর দেখতে সেখানে ভীড় জমান সর্বস্তরের মানুষজন। এসময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
ব্যবসায়ী আক্তার সিদ্দিকী পাপ্পু ও কায়সার সিদ্দিকী দিপুর ভাই আনোয়ার হোসেন আন্নুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী ও সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, নায়েবে আমির শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ,হোসেন পাপ্পু, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল খালেক সাবু, বিশিষ্ট কনফেকশনারি ব্যবসায়ী সমাজসেবক হাজী আওরঙ্গজেব, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইমতিয়াজ, হাজী তাসলিম, আলহাজ্ব আফতাব আলম জুবায়ের, হাজী নুর ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল মোহাম্মদ আজম, শিল্প উদ্যোক্তা শেখআহমেদ উল্লাহ, সৈয়দপুর পৌরসভার হিসাবরক্ষক আবু তাহের, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, সাংবাদিক কাজী জাহিদ, তোফাজ্জল হোসেন লুতু, নজির হোসেন নজু, গোপাল চন্দ্র রায়, মিজানুর রহমান মিলন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর