1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

সৈয়দপুরে শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
saedpur_15076
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আল- মুয়াহ্মির কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওই মতবিনিময় সভার আয়োজন করে।

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের সেমিনার কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সাধারণ সম্পাদক ও আল -ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ছিলেন এ অনুষ্ঠানের বিশেষ অতিথি।

আল – মুয়াহ্মির কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোছা. আন্নি আরা বৃষ্টির সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন আল- মুয়াহ্মির কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোকতাদির সাঈদ সানি।

এতে আলোচনায় অংশ নেন সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দপুর আসমতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আনোয়ারুল আলম শাহ, মকবুল হোসেন ট্রাস্ট একাডেমির অধ্যক্ষ মো. ফরিদ সরকার, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. মনিরা আক্তার, চওড়া মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আল- মুয়াহ্মির কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোকতাদির সাঈদ সানি তাঁর বক্তব্যে বলেন, উত্তর জনপদের বাণিজ্য প্রধান শহর সৈয়দপুর এখন শিক্ষানগরী হিসেবে ব্যাপক পরিচিতি ও সুনাম লাভ করেছে। কিন্তু উত্তরাঞ্চলের গেটওয়ে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্যসেবা খাতে অনেকটাই পিছিয়ে রয়েছে। এখানে রোগীর সংকটকালীন অবস্থায় স্বাস্থ্যসেবা প্রদানে তেমন কোন উন্নত ব্যবস্থা নেই। কিডনি রোগীদের ডায়ালাইসিস করার জন্য রংপুর কিংবা ঢাকায় যেতে হয়। অনেক সময় জটিল রোগীদের পরিবহনে অনেক দূর্ভোগ পোহানোর পাশাপাশি দূর্ঘটনাজনিত গুরুতর আহত কিংবা মূমুর্ষ রোগীকে নিয়ে চরম বিপাকে পড়তে হয় অহরহ। এসব বিবেচনায় স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সৈয়দপুরে আল- মুয়াহ্মির কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি স্থাপন করা হয়েছে। যাতে করে এলাকার সব শ্রেণি পেশার মানুষ স্বল্প খরচে সব রকম স্বাস্থ্য সেবা তাদের হাতে নাগালে পেতে পারেন।

মতবিনিময় সভায় সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান
ফোরামের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর