1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

তারেক রহমানকে বরণ করতে সৈয়দপুরের বিএনপি নেতাকর্মীরা এখন ঢাকায়

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত
saedpur_15130
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে ::

বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রাখছেন ২৬ ডিসেম্বর ( বৃহস্পতিবার)। তাঁর আগমনের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে।

এজন্য দলের লাখ লাখ নেতাকর্মী এখন আরও উজ্জীবিত। দেশবাসীও তাঁর আগমনে আনন্দিত।

প্রিয় নেতাকে বরণ করতে সৈয়দপুরসহ গোটা নীলফামারী জেলার প্রায় ২৫/৩০ হাজার নেতাকর্মী ও সমর্থকেরা ঢাকায় গেছেন। গত ২০ ডিসেম্বরের পর থেকে বাস, বিভিন্ন আন্তঃনগর ট্রেন, মাইক্রো,কার, পিক-আপে চেপে পৌছেছেন তারা। গতকাল বুধবারও (২৪ ডিসেম্বর) সকাল থেকে কনকনে শীত উপেক্ষা করে দলের নেতাকর্মী ও সমর্থকেরা ট্রেন ও বাসসহ বিভিন্ন যানবাহনে ছুটে গেছেন ঢাকায়।

দুপুরে সৈয়দপুর বাস টার্মিনালে কিছু সময় অবস্থানকালে দেখা যায়, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীদের বহন করা বাস মিনিবাসসহ অসংখ্য যানবাহন ছুটছে ঢাকার পথে।

এসময় অনেকের সাথে কথা হলে, তারা বলেন, প্রিয় নেতা তারেক রহমানকে বরন করতেই তাদের ঢাকা যাওয়া। তাদের প্রিয় নেতা দেশে আসার আনন্দে কনকনে শীতও তাদেরকে হার মানিয়েছে। সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন বলেন, আমরা ২৩ ডিসেম্বর ঢাকায় এসেছি। দেশের জনপ্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি বলেছেন, প্রিয় নেতাকে বরণ করতে গোটা ঢাকা এখন লোকে লোকারন্য। দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনতাও তারেক রহমানের আগমনে আনন্দিত। প্রিয় নেতাকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটু চৌধুরী, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা বলেন ২৬ ডিসেম্বর আমাদের আনন্দের দিন। আমরা হবো ইতিহাসের স্বাক্ষী।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন বলেছেন, প্রিয় নেতাকে বরণ করতে দলের হাজার হাজার নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার সকালের মধ্যে আরও অনেকে উপস্থিত হবেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এমন সংবাদে দলের সকল নেতাকর্মী ও সমর্থকসহ দেশবাসী আনন্দিত। তিনি বলেন, দেশের জনপ্রিয় নেতা তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে বিএনপি হবে আরও উজ্জীবিত। তার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে বিএনপি।

এদিকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সৈয়দপুরে আনন্দ র‍্যালী করবে বিএনপি। সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক শেখ বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, এজন্য ব্যাপক প্রচারণা চালানো হছে। সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর