1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান

পাইকগাছায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পঠিত
paikgacha-motbinimoy-15376
  • নিজস্ব প্রতিবেদক ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাইকগাছায় থানা পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) বেলা ১১ টায় থানার সামনে চত্বরে আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা পলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল আমির হামজা।

ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচীব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড গাজী রুহুল আমিন, জামায়াত নেতা মাওঃ এসএম আমিনুল ইসলাম, ডাঃ আছাদুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সহ সভাপতি আঃ আজিজ, পাইকগাছা রিপোর্টোর্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, জিয়া উদ্দিন নায়েব, আবুল হাসেম, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম শফিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি বাহারুল ইসলাম, আনিছুর রহমান , এ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন।

সভায় প্রধান অতিথি বলেন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। নির্বাচন বানচালে কেউ কোন প্রকার অপচেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর