1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি মুন্সীগঞ্জের শিলই মাদক নির্মুল কমিটিতে সভাপতি জাকির, ওসমান সম্পাদক জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকারকে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে : ফখরুল

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পঠিত
fakhrul-15496
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুস্কৃতিকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরণের অরাজকতা সংঘটিত করছে। দুস্কৃতিকারীদের গুলিতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুরুতর জখম করাসহ আরও কিছু সংখ্যক নেতাকর্মীকে আহত করার ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরণের হামলা চালানো হচ্ছে বলে জনগণ মনে করে। তাই এসব দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদানের বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরণের নাশকতা ঘটাতে পারে।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একদল দুস্কৃতিকারী আকস্মিক হামলা চালায়। এতে হাসান মোল্লা গুরুতর আহত হন। এই আক্রমণে আরও কিছু সংখ্যক নেতাকর্মী আহত হয়। দুস্কৃতিকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মির্জা ফখরুল হাসান মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে তাদেরকে জখমকারী দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং হাসান মোল্লাসহ আহতদের আশু সুস্থতা কামনাসহ তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর