1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে এক জনের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পঠিত
pond-dead-15610
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃঃ

খুলনার পাইকগাছায় পুকুরের পানিতে পড়ে শহীদ গাজী (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। শহীদ গাজী ঐ এলাকার মোকছেদ আলী গাজীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিজ বাড়ি থেকে আনুমানিক ২০ হাত দূরে পারিবারিক পুকুর পাড়ে গোসলের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিনি পুকুরে পড়ে যান। এসময় তার স্ত্রী কোহিনুর বেগম ঘটনাটি দেখতে পেয়ে তার চিৎকার দিলে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হাসেম আলী গাজী জানান, শহীদ গাজী জন্মগতভাবে মৃগী (মিরগি) রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় মৃগী রোগের খিঁচুনির কারণেই তিনি পুকুরে পড়ে এ দুর্ঘটনার শিকার হন।

এছাড়াও প্রতিবেশী ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শহীদ গাজীর দীর্ঘদিন ধরেই মৃগী রোগের সমস্যা ছিল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর