1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস

জামায়াতে ইসলামী ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : দুলু

  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পঠিত
dulu1-15636

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, জামায়াতে ইসলামী একটি নষ্ট দল, যারা স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছিল। এরা আমাদের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাসী ছিল না এবং রাজাকারদের সঙ্গে যুক্ত ছিল। তারা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিপরীতে দাঁড়িয়েছিল। এখন তারা আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরা জনগণের ইমান ও আকিদা নষ্ট করতে চাইছে। তাই সাবধান থাকতে হবে এবং কখনো এদের পক্ষে ভোট দেওয়া উচিত নয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের আদিতমারী জিএস স্কুল মাঠে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে করেন।

আসাদুল হাবিব দুলু বলেন, আমরা যদি সঠিক পথ অনুসরণ করতে চাই, তবে জামায়াতের মতো দলের কাছ থেকে দূরে থাকতে হবে।

তিনি বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলকে দলের প্রতীক তুলে দিয়ে তাকে বিজয়ী করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

জনসভায় ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডারের সভাপতিত্বে এবং ছাত্রদল, যুবদল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর