1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

খুলনা-৫: ধানের শীষের কষ্টার্জিত বিজয়, নানা বিপর্যয়ের মধ্যেও ছিল সনাতনীদের ভোট

  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পঠিত
dumuriya-15687
  • শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা::

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)  নির্বাচনে বিএনপির প্রভাবশঅলী নেতাদের আসনে যখন ভোট বিপর্যয়! তখন হাল সোজা করে রেখেছিল সনাতনীদের ভোট। এমনটি আখ্যা দিয়ে বিএনপির অনেক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বাস্তবতাও বলছে তাই। আওয়ামী দুর্গে, বিএনপি হানা দিয়ে বিজয়ী হয়েছে সনাতনীদের সমর্থনে ভর করে। তবে বিএনপির প্রভাবশালী নেতাদের নিজ নিজ কেন্দ্রে কিন্তু ভরাডুবি হয়েছে। ভোটের বাস্তবতাও বলছে তেমনটাই।

তথ্যানুসন্ধানে জানা যায়, মুসলিম অধ্যুষিত এলাকায় বেশীর ভাগ নারীরাই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর লম্বা লাইনে প্রতিটি কেন্দ্রে সনাতনীদের উপস্থিতিতে ভোট প্রদান। যার প্রমাণ রয়েছে ফলাফল সিটে। বিশ্বাস, ভালোবাসা ও আস্থার জায়গা থেকে এর বিকাশ ঘটেছে এমনটি দাবি অনেক নেতা-কর্মীর। যদিও বাস্তবতার নেপথ্যে রয়েছে অন্য গল্প।

এখন প্রশ্ন কি কারণে এত জয় জয়াকার? আর এর নেপথ্যে কারা? এ ভালোবাসা ও আস্থা ধরে রাখার উপায় কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে আমরা। এ নিয়ে কথা হয়- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সাথে।

তিনি বলেন, সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই বাঙালি, হিন্দু-মুসলিম ভাই-ভাই। একই জনপদে সুখে দুঃখে বসবাস মোদের। আর আজীবন এ ভাবে মিলে মিশে থাকতে চাই। আমাদের আচারণ ও আশ্বাসে এক মত তারা। যে কারণে ভোট দিয়ে সেটি তারা প্রমাণ করে দিয়েছে।

তিনি আরো বলেন, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জীবন দিয়ে হলেও সূখে দুখে
পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপিও। অপর এক প্রশ্নের জবাবে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট খুলনা জেলার আহ্বায়ক বান্দা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক নিত্যানন্দ মন্ডলের তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের আস্থা ফিরাতে ও জাতীয়তাবাদী দল বিএনপির ছায়া তলে আনতে দির্ঘ দিন ধরে
কাজ করে আসছি। উপজেলা বিভিন্ন এলাকায় সনাতনী সমাবেশ, হিন্দু সম্প্রদায়ের আচারানুষ্ঠানে অংশগ্রহণ, মতুয়া মহাসমাবেশসহ নানা ভাবে হিন্দুদের সংগঠিত করা হয়েছে। বান্দা কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত মতুয়া মহাসমাবেশে হাজার হাজার মতুয়া সংঘের ভক্ত বৃন্দের উপস্থিতিতে ওড়াকান্দি শ্রীধামের মতুয়‍্যাচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর নিজেই হাজির হয়ে এবারের
নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের দল বিএনপিতে ভোট প্রদান করার জন্য সকলের প্রতি আহবান জানান। যে কারণে সনাতনীরা আস্থার জায়গা হিসেবে বিএনপিকে বেছে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রদান করেছে।

আর এ আস্থা ধরে রাখতে তাদের প্রতি ভালোবাসা ও সুখে দুখে পাশে থাকতে হবে। এ জন্য জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী আন্তরিক থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর