1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না ইরান : পেজেশকিয়ান কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মুন্সীগঞ্জে দেড় লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ পরাজিত প্রার্থীর সঙ্গে দেখা করতে বাসায় গেলেন ভূমিমন্ত্রী মিনু ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত রাজগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন সৈয়দপুরে মুদি দোকানে দুঃসাহসিক চুরি

কয়রায় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পঠিত
koyra-15781
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় জামায়াতের উদ্যোগে মহান শহীদ দি্বস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের খুলনা জেলার সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ।

এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাঃ জাহাঙ্গীর আলম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবু তাহের প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ্যাডঃ মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন ছিল আমাদের জাতিসত্তা ও নিজ মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। মুলত”ভাষা শহীদরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ” তাদের আত্মত্যাগের কারণেই আমরা মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।

তিনি শহীদদের আদর্শ লালন করে দেশে গণতন্ত্র মুল্যবোধ এবং ইনসাফ কায়েমের উপর গুরুত্বরপ করেন। আলোচনা শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর