1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আরও চার পিএস ও এপিএস নিয়োগ বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড আশাশুনিতে সাংসদ ও জনপ্রতিনিধিদের সাথে পানি সংকট অধিপরামর্শ সভা কয়রা বাজারের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সৈয়দপুরে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার কয়রায় সুন্দরবন দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ইফতার সামগ্রী পেলো ৫শ’ পরিবার কয়রায় আল-হেরা কুরআন-সুন্নাহ রিচার্স ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল

কয়রায় আল-হেরা কুরআন-সুন্নাহ রিচার্স ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত
koyra-alhera-15813
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা উপজেলা সদরে অবস্থিত আল-হেরা কুরআন-সুন্নাহ রিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাতাওয়া বোর্ডের মাধ্যমে যাকাত-ফিতরার নিসাব নির্ধারণের উপর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কয়রা কার্যালয় শেখ মঞ্জিলের দ্বিতীয় তলায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার শীর্ষস্থানীয় ও প্রবীণ ওলামায়ে কেরামগন এতে উপস্থিত ছিলেন। আল-হেরা কুরআন-সুন্নাহ রিচার্স ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা এম,এ গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের প্রধান উপদেষ্টা ও ফাতাওয়া বোর্ডের উপদেষ্টা মাওলানা হাবিল উদ্দীন ওয়াহেদী।

সংগঠনের সদস্য সচিব মাওলানা মোঃ নিয়ামাতুল্লাহ ও ফাতাওয়া বোর্ডের সেক্রেটারী মাওলানা মুফতি মাহবুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন রিচার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান, এম,ফিল গবেষক মুহাদ্দিস মাওঃ আশরাফুল আলম।

এ উপলক্ষে আলোচনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, মাওলানা এ,এইচ,এম, শাহাদাত হোসেন, মাওলানা আব্দুর রশিদ ইসলামপুরী, মাওলানা হাবিবুল্লাহ বাহার,সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, রিচার্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রভাষক মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা ফরিদ উদ্দীন, রিচার্স ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আইয়ুব আলী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া হুসাইন, দাওয়াহ ও প্রচার সম্পাদক ও থানা মসজিদের ইমাম ও খতিব মুফতি মফিদুল ইসলাম আল আমিন প্রমুখ।

আলোচনা সভা শেষে ফাতাওয়া বোর্ডের কার্যক্রম পরিচালনা করেন প্রধান মুফতি মাওলানা ইলয়াস আমীন ও মুফতি ফরহাদ হোসেন ।

অনুষ্ঠারে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনাসহ এ বছরের সদাকায়ে ফিতরা হিসাবে সর্বনিম্ন ১শত টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ৬ শত ৫০ টাকা নির্ধারণ করা হয়। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাবিল উদ্দীন ওয়াহেদী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর