1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকদের পর এবার অভিযোগকারীর স্বামীকে বসাবসির প্রস্তাব অভিযুক্ত শিক্ষক সুধাংশুর লবিষ্ট মোজাফ্ফরের! সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার,৩ জেলে কারাগারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন কয়রায় ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি কাজল পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত যেভাবে নায়েব শর্মিষ্ঠার ঘুষ বাণিজ্যের মহারাণী হয়ে ওঠা! কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন  সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি

সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের সংগঠন সোয়াক’র যাত্রা শুরু

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৯০ বার পঠিত
saedpur-16174
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে গড়া সৈয়দপুর ওমেন এন্টারপ্রেনার কমিউনিটি (সোয়াক) নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় শতাধিক নারী উদ্যোক্তাদের মিলনমেলার মধ্যদিয়ে ওই সংগঠনটির যাত্রা শুরু হয়। এ উপলক্ষে ওইদিন বিকেলে স্থানীয় রেলওয়ে মর্তূজা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় নারী উদ্যোক্তাদের মিলনমেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা শাহবাজ নিপা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সাংবাদিক এম আর আলম ঝন্টু, বিশিষ্ট সংগীত শিল্পী শেখ রোবায়তুর রহমান রোবায়েত এবং সাংবাদিক নওশাদ আনসারী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাসনিম কলি মিম, আফসা ইভা, নাফিসা আনসারী, নুসরাত আরা,লামিয়া প্রমুখ।

মিলন মেলায় নারী উদ্যোক্তাদের মধ্যে লুবনা, নওশিন তারান্নাম, পাখি, জলি আশরাফী, মিমি, রিদিকা সোহানী মেহেদী, নাফিসা আনসারী, ইফতি, সামিয়া, ফারহানা , তাসনিয়া, ওয়াহিদা আক্তার ইকরা, নুসরাত, আসমাউল হুসনা, নিলু, কল্পনা আক্তার কাকুলি, আনুশকা, মুসকান, তাসনিয়া অনেকেই উপস্থিত ছিলেন।

এদের মধ্যে কেউ হোমমেড কেক তৈরি করেন, কেউবা মেহেদী শিল্পী, কেউ অনলাইন কাপড় ব্যবসায়ী, কেউ পেইন্টিং, কেউবা আবার কনটেন্ট ক্রিয়েটর, ডিজাইনার কিংবা হ্যান্ডমেড পণ্যের নির্মাতা। ভিন্ন ভিন্ন উদ্যোগে কাজ করলেও তাদের সবার লক্ষ্য এক ও অভিন্ন। আর তা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো এবং কিছুটা হলেও সমাজে অবদান রাখা। সব মিলিয়ে সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের এই মিলনমেলা শুধু একটি আয়োজন নয়, বরং নারীর আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ যেখানে স্বপ্ন, সাহস আর সম্মিলিত উদ্যোগ মিলেই তৈরি হচ্ছে আগামীর নতুন সম্ভাবনা। আর এসবকে বাস্তবায়ন করতে এক ছাদের নিচে মিলিত হয়েছেন শতাধিক স্বাবলম্বী নারী উদ্যোক্তা, যাদের হাতে গড়ে উঠছে স্বপ্ন, আত্মনির্ভরতা আর সম্ভাবনার নতুন গল্প।

নারী উদ্যোক্তাদের মিলন মেলা শেষে উদ্যোক্তাদের বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। শেষে সকলের সম্মতিতে সৈয়দপুর ওমেন এন্টারপ্রেনার কমিউনিটি (সোয়াক) নামের সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। এ উপলক্ষে সোয়াক’র ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটিও গঠন করা হয়। এতে শাহবাজ নিপাকে সভাপতি এবং তাসনিম কলি মিমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে সহ সভাপতি পদে নাজনীন চৈতী, যুগ্ম সাধারণ সম্পাদক আফশা ইভা, কোষাধ্যক্ষ নাফিসা আনসারী, সাংগঠনিক সম্পাদক নুসরাত এবং প্রচার সম্পাদক পদে সামিয়া আহমেদকে নির্বাচিত করা হয়।

আয়োজকরা জানান, সৈয়দপুরে নারীরা দিন দিন বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। অনেকে ঘরে বসেই সফলভাবে নানা রকম ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। তবে এতদিন তারা বিচ্ছিন্নভাবে কাজ করে আসছিলেন। এই ‘ সোয়াক’ প্ল্যাটফর্মের মাধ্যমে সব নারী উদ্যোক্তাকে একত্রিত করে একটি মজবুত ভিত্তি তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে ৮০ জনের বেশি উদ্যোক্তা এ সংগঠনের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী তারা।

অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা লুবনা, রিদিকা, সামিয়া, আনুশকা, নাফিসা, পাখিসহ অন্যান্য উদ্যোক্তারা মনে করেন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এক সাথে কাজ করলে তাদের পথচলা আরও সহজ ও শক্তিশালী হবে। তারা শুধু নিজেরা স্বাবলম্বী হতে চান না বরং সমাজ ও দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে চান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর