1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকদের পর এবার অভিযোগকারীর স্বামীকে বসাবসির প্রস্তাব অভিযুক্ত শিক্ষক সুধাংশুর লবিষ্ট মোজাফ্ফরের! সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার,৩ জেলে কারাগারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন কয়রায় ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি কাজল পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত যেভাবে নায়েব শর্মিষ্ঠার ঘুষ বাণিজ্যের মহারাণী হয়ে ওঠা! কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন  সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি

ডুমুরিয়ায় ত্রৈমাসিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পঠিত
khulna-16212
  • খুলনা ব্যুরো ::

খুলনার ডুমুরিয়ায় স্থানীয় প্রশাসন, ধর্মীয় নেতা, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি ত্রৈমাসিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকালে উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়ায়, বরাতিয়া মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বরাতিয়া (বিডি-০৩২২) এর হলরুমে এ বৈঠকের আয়োজন করা হয়।

মেথোডিস্ট কমিউনিটি সোস্যাল সার্ভিসের পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে অনুষ্ঠিত সভায় শিশুদের সার্বিক উন্নয়ন, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, গর্ভবতী মা ও নবজাতকের যত্ন, শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে বক্তারা শিশুদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের চেয়ারম্যান রেভা. যাকোব এন সরকার, প্রকল্প ব্যবস্থাপক মনীষ মন্ডল, হিসাবরক্ষক ভূপাল বিশ্বাস, ইউপি সদস্য পলাশ কুমার দাস, ধর্মীয় নেতা অমল দেবনাথ, ধর্মীয় নেতা সমীরণ দাস, সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর