1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত
munsigang-16311
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এবং প্রশাসনকে অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছয় দিনের সময় বেধে দিয়েছে মুন্সীগঞ্জের সংবাদকর্মীরা।

সোমবার ১৩ই এপ্রিল বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে অনলাইন প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে মুন্সীগঞ্জ জেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এসময় ছয় কর্ম দিবসের মধ্যে ঘুষ গ্রহণকারী কর্মচারীর বরখাস্তের দাবী জানানো হয়। নয়ত, মুন্সীগঞ্জের প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়সহ সকল দপ্তরের সংবাদ উপস্থাপন বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়।

জানা যায়, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে স্টেনো টাইপিস্ট মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় এনটিভি’র মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ। এ ঘটনাকে ধামাচাপা দিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ঘুষখোর স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন।

এ সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিনের সভাপতিত্বে এবং মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল,বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার, অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা সাইফুল্লাহ ভুইয়া, মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা প্যানেলের সদস্য গোলাম আশরাফ উজ্জ্বল, হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালী, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক রাণী আক্তার, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি জিয়াউর রহমান জিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি জিতু রায়, দৈনিক ভোরের কাগজের মুন্সিগঞ্জ প্রতিনিধি তোফাজ্জল হোসেন শিহাব, দৈনিক রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি ফরহাদ , দৈনিক ঘোষণা পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি লিটন মাহমুদ,বাংলা নিউজ মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আমির হোসেন, দৈনিক আজকের বসুন্ধরা মুন্সিগঞ্জ প্রতিনিধি সালমান হৃদয়, দৈনিক বাংলার ভূমি জেলা প্রতিনিধি সুমন হোসেন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পাঠান, জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সদস্য তুষার আহমেদ, অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, ক্রাইম বার্তা টোয়েন্টিফোরের মুন্সিগঞ্জ প্রতিনিধ সাংবাদিক দেলোয়ার হোসেন লিপু, শামীম আহমেদ, সাজিদ হোসেন সহ জেলার সকল প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর