- নিজস্ব প্রতিবেদক::
খুলনার পাইকগাছায় ২০২৫-২৬ অর্থ বছরে এডিবির (৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) অর্থায়নে উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও দুস্থ অসহায় মানুষের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে।
৬ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব বাইসাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপজেলার ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ২০ জন দুস্থ নারীকে সেলাই মেশিন এবং ৫ জন অসহায় ব্যক্তি কে ভ্যান বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু ও স্থানীয় সংবাদিকবৃন্দ।