1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

সৈয়দপুরে অসহায় পরিবারের পাশে উপজেলা প্রশাসন:ঢেউটিন ও খাদ্য সহায়তা বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত
saedpur-16337
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণের মাধ্যমে পাশে দাড়িয়েছে সৈয়দপুর উপজেলা প্রশাসন।

ওই কর্মসূচির আওতায় প্রাকৃতিক দূর্যোগে গৃহহীন ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওইসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব ঢেউটিন ও শুকনো খাবার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।

জানা যায়, সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শহরের মুন্সিপাড়া দর্জিপট্টি এলাকার বাসিন্দা মৃত কোরবান আলীর তিন পুত্রের বসতঘর। তারা অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পারায় তাদের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। এছাড়া মুন্সিপাড়া এলাকায় পলিথিনের ছাউনি দিয়ে পরিবার পরিজন নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন আব্দুর রহিম নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি। খবরটি ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলার কানে গেলে ওই বৃদ্ধকেও ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।

অপরদিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাসিন্দা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নুরবানুকে সহায়তা হিসেবে এক বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।

একই অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের মাঝে শুকনো খাবারও বিতরণ করা হয়। সরকারের পক্ষ থেকে দেওয়া সহায়তার ঢেউটিন ও শুকনো খাবার পাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং ঘর সংস্কার করতে পারছে না এমন পরিবারের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ওইসব সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সরকারের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর