1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

সৈয়দপুরে লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পঠিত
saedpur-16338
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে ৮৫ লাখ টাকা ব্যয়ে লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তির দ্বিতল নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সৈয়দপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজিত বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ায় বিদ্যালয় চত্বরে নতুন ভবনটির উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী – ৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু।

সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুল হাসানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সেক্রেটারী মো. মাজহারুল ইসলাম, লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. আলমগীর হোসেন প্রামানিক, বাঙ্গালীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর পাঁচ নং ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল লতিফ প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান বিপু।

অনুষ্ঠানে সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষণপুর চড়কপাড়া সরকারি বিদ্যালয়ের চারতলা ভিত্তির দ্বিতল নতুন ভবনটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে ৮৪ লাখ ৭৪ হাজার ৮৭৮ টাকা। মেসার্স ডালিয়া ট্রেডিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে সৈয়দপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

গত ২০২৪ সালে শুরু হয়ে চলতি বছরের গত ১০ জানুয়ারি এটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। গত ১৫ জানুয়ারি এটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হন্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর