1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনা-৬ এমপি’র লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ও খড়িয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত কয়রায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন জাতীয়তাবাদী বাস্তুহারা দলের তালা আহ্বায়ক কমিটিতে জাহিদুল হক লিটন আহবায়ক,মফিজুল সদস্য সচিব কামরুজ্জামান দুলালকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা সৈয়দপুরে স্থাপিত রোড ডিভাইডারের উদ্বোধন কয়রায় জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা ডুমুরিয়ার বিল ডাকাতিয়া: ফসলের নিচের পানি যেন কৃষকের বুক ফাটা আর্তনাদ সাতক্ষীরায় বিএডিসির উপরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! মহান মে দিবসে সৈয়দপুরে শ্রমিক দলের র‍্যালী ও সমাবেশ

পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত
paikgacha-ivtiging-16458
  • নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা ::

ইভটিজিং, পর্নোগ্রাফি ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে-এমন উদ্বেগ প্রকাশ করে এসব অপসংস্কৃতি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া।

রবিবার (৩ মে) সকালে পৌর সদরের ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে “নীরবতা বুলিংকে সমর্থন করে-সোচ্চার হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার।

প্রধান আলোচকের বক্তব্যে ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ইভটিজিং, বুলিং ও বাল্যবিবাহের মতো অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। একটি সচেতন সমাজই পারে এসব অপরাধ প্রতিরোধ করতে।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় এক ঘণ্টাব্যাপী একটি মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক সমস্যা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর