1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা ডুমুরিয়ায়‌ লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে শুভেন্দু-মোদির কুশপুত্তলিকা দাহ মুন্সীগঞ্জে ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন একটি ফানি ভিডিও ইস্যুতে খুলনার ফিরোজকে ঘিরে সরগরম সামাজিক মাধ্যম ফেসবুক! আইজিপি পদক পেলেন রাজগঞ্জের জুয়েল রানা, অভিনন্দন ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেশ চড়া পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার: খামারিকে অর্থদন্ড শার্শায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শার্শার পাঁচ ভুলাট দাখিল মাদ্রাসা: ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজে

মুন্সীগঞ্জে ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত
16551
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যেরবাগ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে মুন্সীগঞ্জ ও ঢাকা থেকে আগত ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়ে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

এসময় প্রায় শতাধিক রোগী বিভিন্ন রোগের চিকিৎসা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের মাঝে প্রায়  ৮ লক্ষ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ মো. কামরুজ্জামান রতন। এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও জনসেবামূলক এমনসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সমাজসেবক ইকবাল পাঠানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই কেবল তারা এ মানবিক কাজের উদ্যোগ নিয়েছেন, যা সকলের আন্তরিকতায় ভবিষ্যতেও চলমান থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর