1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি

মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫২০ বার পঠিত
jessore-16554

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-

  • উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) যশোর জেলা জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল এ তালিকা প্রকাশ করেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যেসব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা হলেন- ১ নম্বর রোহিতা ইউনিয়নে মাওলানা দেলাওয়ার হোসাইন, ২ নম্বর কাশিমনগর ইউনিয়নে এড. তাজউদ্দিন আহমদ, ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নে এইচ এম শামীম, ৬ নম্বর মনিরামপুর সদর ইউনিয়নে আহসান হাবিব লিটন, ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নে মাওলানা গোলাম আযম, ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নে মাওলানা আব্দুল ফাত্তাহ্, ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে মোঃ সেলিম রেজা রাজু, ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নে মাওলানা সেলিম জাহাঙ্গীর, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নে ডা. মোঃ মনিরুজ্জামান, ১৩ নম্বর খানপুর ইউনিয়নে মাওলানা রবিউল ইসলাম, ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নে মাওলানা আজিজুর রহমান, ১৬ নম্বর নেহালপুর ইউনিয়নে মাওলানা আবু তালহা ও ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে মোঃ আবু সাঈদ শাহীন। জানা গেছে, ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়ন, ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন, ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়ন ও ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়ন এই ৪টি ইউনিয়নে এখনো প্রার্থী ঘোষণা হয়নি।

দলীয় সিদ্ধান্ত ও পর্যালোচনা শেষে বাকি ইউনিয়নগুলোর প্রার্থী শিগগিরই জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করে ঝাঁপা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আমিনুর রহমান বলেন, দলীয় নির্দেশনা ও মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বাকি ইউনিয়নগুলোর প্রার্থী তালিকাও অচিরেই চূড়ান্ত করে প্রকাশ করা হবে। আমরা আশা করি, নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন পাব।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর