1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের রূপকথা রায় সৈয়দপুরে পপকন বিক্রির অন্তরালে রমরমা মাদক বাণিজ্য: গাঁজাসহ জালাল গ্রেফতার! কয়রায় বদ্ধ জলমহলে বিষ প্রয়োগে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন  মুন্সীগঞ্জে পশুহাটের নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা ভূমিসেবা মেলা উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক কপিলমুনিতে সরকারি রাস্তার গাছ বিক্রির ৫৫ হাজার টাকা কার পকেটে? কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ, প্রত্যেক কোরবানির ক্রেতার জানা উচিত সৈয়দপুরে গৃহবধূ বীথিকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার বিচার দাবীতে মানববন্ধন

কয়রায় বদ্ধ জলমহলে বিষ প্রয়োগে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২১ বার পঠিত
কয়রা প্রতিনিধি:

কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুট করে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন সোড়ালখাল মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে, শাকবাড়ীয়া নদী বন্ধ জলমহল উন্নয়ন প্রকল্পে ৬ বছর মেয়াদী ইজারা প্রদান করা হবে। উক্ত বিজ্ঞপ্তি মারফত বিগত ২০২৫ সালের ১৪ নভেম্বর ইজারার জন্য আবেদন করি। উক্ত ইজারায় আমার সমিতির অনুকুলে  ৪,১১,০০০/-টাকা জেলা প্রশাসক, খুলনা বরাবর জামানত পে-অর্ডার করি। যার মধ্যে  আমার ডাকের সর্বোচ্চ রেট থাকে ২০,৫৫,০০০/-টাকা, ২৫% আয়কর ভ্যাট ৫,১০,১৩০/-টাকা সহ সর্বমোট  ২৫,৬৫,১৩০/-টাকা ডাক প্রদান করি। উক্ত ডাকে সর্বোচ্চ টেন্ডার হিসাবে আমার সমিতি বিবেচিত হয়। ঐ খালে আমার মেয়াদকালীন সময় শুরু হওয়ার কথা থাকে পহেলা বৈশাখ  ১৪৩৩ সন থেকে ১৪৩৮ সন পর্যন্ত। এর পর নতুন সরকার দায়িত্ব গ্রহনের পর মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত থাকার কারনে নিষ্পত্তি করতে বিলম্ব হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ে মিটিং করে সর্বোচ্চ দরদাতা হিসাবে আমাকে বিবেচনা করে জেলা প্রশাসক, খুলনা বরাবর একটি চিঠি প্রদান করেন। উক্ত চিঠির প্রেক্ষিতে জেলা প্রশাসকের দপ্তরে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন রয়েছে ।
এমনতাবস্থায় বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় এবং সময় অতিবাহিত হওয়ার কারণে আমার সমিতির লসজনক মনে করিয়া উক্ত খালের সাবেক টেন্ডারদাতা আলামিন হোসেন খোকনের হাইকোর্টে স্ট্রে-অর্ডার থাকায় আমার সমিতির পক্ষ উক্ত স্ট্রে-দাতার কাছ থেকেও তার সময়কাল নির্ধারণ করে নিয়ে আমরা ডিড বা চুক্তিনামা সম্পদন করে নেই। যাতে আমাদের সময়কাল অতিবাহিত না হয়। এমতাবস্থায় আমরা উক্ত জলমহলে প্রবেশ করি। উক্ত জলমহলে প্রবেশ করার পর অবৈধ দখল দাতা আজিজুল ইসলাম আজু আমাদের দখলে থাকা জলমহলে বেআইনী ভাবে বাধা প্রদান করে। তাপরেও বিষয়টি সুরহা করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এক জায়গায় বসে তাকে ৫ দিনের সময় দেওয়ার প্রস্তাব দেন। তার দাবির প্রেক্ষিতে  ৭দিনের সময় দেওয়া হয়। ঐ সময়ের মধ্যে জলমহল থেকে তার মালামাল জিনষপত্র নিয়ে উঠে যাওয়ার কথা বলা হয়। সে বিষয়টি আমলে না নিয়ে আজু দখল না ছেড়ে উক্ত খালে অবৈধভাবে বিষ প্রয়োগ করে ১৫ ড্রাম মাছ লুট করে নেয়। শুধু তাই নয় বিষ প্রয়োগের ফলে জলমহলটির বাদ বাকী মাছ মরে ভেসে গেছে। এতে আমাদের ক্ষতি  হওয়ার পাশাপাশি  এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি  হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,  ঐ খালে বিষ প্রয়োগের কারণে ৬ মাসের অধিক সময়ে মাছ ধরা সম্ভব হবে না। তাতে করে আমার সমিতি অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।
অভিযোগের ব্যাপারে আজিজুল ইসলাম আজুর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর