1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাছিয়াড়ার গৃহবধূ শিউলী ২ মাস ধরে নিখোঁজ, ফিরে পেতে খুঁজে ফিরছে স্বামী-সন্তানরা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে বিএনপির আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান অধ্যা: নার্গিস বেগম সৈয়দপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ পরিচালক রাকিবকে ছাত্রদলের সংবর্ধনা আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র পুশইনের ব্যর্থ চেষ্টা পাইকগাছা বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কয়রায় ৪ দলীয় ফুটবল, কালনা সাফিয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন ২৪ ঘণ্টার মধ্যে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪ কয়রা সিদ্দিকিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

কয়রায় ৪ দলীয় ফুটবল, কালনা সাফিয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
koyra-16653
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

কয়রার গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্প্রীতি সংঘের আয়োজনে ৪ দলীয় ফুটবল খেলার ফাইনালে কালনা সাফিয়া ফুটবল একাডেমি ট্রাইবেকারে বুড়িগোয়ালিনি যুব ব্যাসিক ফটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

রবিবার (৩১ মে) বিকাল ৪ টায় গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন। এবার খেলাটিতে অর্ধলক্ষ টাকার প্রাইজমানি তুল দেওয়া হয় চ্যাম্পিয়ন দলকে।

অপরদিকে রানারআপ দলকে ২৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাষ্টার শফিকুল ইসলাম, রোকনুজ্জামান ও মোঃ শফি। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক অগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন।

পরিচালনা করেন হারুনর রশিদ ( রকেট)। পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলন্ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রি, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, এম এ হাসান, যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর সিনিয়র অরেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, প্রভাষক রবিউল ইসলাম, মনি প্রমুখ।

ধারাভাষ্য প্রদান করেন, খয়বার হোসেন, আশরাফ আলী ও ইব্রাহিম আলী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর