1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ পরিচালক রাকিবকে ছাত্রদলের সংবর্ধনা

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত
saedpur-16659
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সৈয়দপুরের কৃতি সন্তান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান রাকিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক (এনজিও ব্যুরো) হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল।

রবিবার (৩১ মে) রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজন করা হয় ওই
সংবর্ধনা অনুষ্ঠানের।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন।

সৈয়দপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দপুরের কৃতিজন মো. রাকিবুল ইসলাম রাকিবকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ পরিচালক (এনজিও ব্যুরো) হিসেবে নিয়োগ দেওয়ায় বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল ও সৈয়দপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রামাণিক ও এম.এ পারভেজ লিটন।

এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা তাঁতীদলের আহবায়ক আনিছ আনসারী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সৈয়দপুর জেলা যুবদলের আহ্বায়ক তারেক আজিজ, সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া ও সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার, জেলা তাতীদলের সদস্যসচিব জুয়েল বাবু, সৈয়দপুর পৌর যুবদলের সদস্য সচিব মো. কামরান উদ্দিন, ছাত্রনেতা জাবেদ খান রুবেল, মেহেদি হাসান জয়, নাশিদ রেজাসহ সৈয়দপুর জেলা ছাত্রদলের
আওতায় উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা সৈয়দপুরের কৃতি সন্তান স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের অগ্র সৈনিক রাকিবকে মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তিনি রত্ন চিনতে ভুল করেননি বলেই রাকিবকে সম্মানিত করেছেন। তারা বলেন, আমাদের গর্ব রাকিব। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সে অসংখ্যবার নির্যাতনের শিকার হলেও আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হননি তিনি। সেসময় সৈয়দপুর থেকে কোন নেতাকর্মী তাঁর
কাছে গেলে তিনি বুকে আগলে রেখেছেন। তারা বলেন, দলের জন্য নিবেদিত সংগ্রামি রাকিবের সততা ও যোগ্যতায় তিনি আজ এ অবস্থায় এসেছেন। দেশের উন্নয়নে তাঁর দায়িত্ব পালনে তিনি কাজ করে যাবেন, এজন্য আমরা তার সফলতা কামনা করি, বলেন বক্তারা।

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন উলে­খ করে তারা বলেন, জনগন বিএনপিকে ভোট দিয়ে ৫ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই ৫ বছরে জনগনের প্রত্যাশিত স্বপ্নপূরণে বিএনপি সরকার সুষ্ঠ ও সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে সেজন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন,বিএনপি সরকার গঠনের পর থেকে দেশী ও আন—র্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে অপচেষ্টা চালাচ্ছে। তাদের এইসব যড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি, ছাত্রদলসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান
জানান।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান আবেগআপ্লুত হয়ে রাকিব হাসান রাকিবকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মহান আল­াহ্#৩৯;র পরে ছাত্রদলের সকল নেতাকর্মীর অভিভাবক তারেক রহমান উলে­খ করে তিনি বলেন, ছাত্রদলের সকল নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বের প্রতি শতভাগ আস্থাশীল থেকে তার দেখানো পথ ও নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে বলে অঙ্গীকার করেন।

এরআগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ পরিচালক (এনজিও ব্যুরো) রাকিবুল ইসলাম রাকিব দলীয় কার্যালয়ে
এলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিএনপিসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর