1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

ডুমুরিয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত
dumuriya-16703
  • ​ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

সোমবার ৮জুন ২০২৬
খুলনার ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

​ (সোমবার) ৮ জুন দুপুর ১টার সময় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন অসহায় ও পঙ্গু মানুষের হাতে এই হুইলচেয়ারগুলো তুলে দেওয়া হয়।

​হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার।

​উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:এস এম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

​শেখ মাহাতাব হোসেন, সাধারণ সম্পাদক, ডুমুরিয়া প্রেসক্লাব।দীপ্তিমান বাপ্পি, ডুমুরিয়া প্রতিনিধি, দৈনিক কালবেলা।

​এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

​হুইলচেয়ার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অংশ। তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এবং তাদের চলাফেরা সহজ করতে সরকারের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​হুইলচেয়ার পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগীরা। তারা জানান, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে তারা চলাফেরা করতে পারছিলেন না। আজ এই হুইলচেয়ার পেয়ে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর