1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

কয়রায় কারিতাসের অন্তর্ভুক্তিমুলক দুর্যোগের মাঠ মহড়া

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৩ বার পঠিত
koyra-16696
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কারিতাস বাংলাদেশ এর ডিআইডিআরএম কল প্রোগ্রামের উদ্যোগে অর্ন্তভুক্তিমুলক এক দুর্যোগের মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকাল ৩ টায় মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

শত শত মানুষ উপস্থিত হয়ে শিক্ষনীয় এই মাঠ মহড়াটি উপভোগ করেন। মাঠ মহড়ার পুর্বে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিবিএম গ্লোবালের বাংলাদেশ প্রতিনিধি তানজিনা সাইফুল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী শংকর মন্ডল, মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ার ম্যান বিভূতিভূষণ রায়। এতে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মো নুরুল ইসলাম খোকা, আব্দুল মান্নান, মাসুম বিল্লাহ মিন্টু, সমাজসেবক,মোঃ আনোয়ার হোসেন, কারিতাসের প্রতিনিধি এ্যানটনি পলক হালদার, এ্যাপেকস বডি সভাপতি শরিফুল ইসলাম মিল্টন, হাসিবুল হোসেন টুটুল , প্রতিবন্ধি সদস্য মান্দার গাইন, ইসমাইল হোসেন, মর্জিনা খাতুন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধি সদস্যরা দুর্যোগের পুর্বে অনেক বিড়ম্বনার মধ্যে পড়ে। তাদের সচেতনতা করতে এই মাঠ মহড়ার আয়োজন করা হয়। যাতে করে তারা এই কাজের সাথে অন্তর্ভুক্ত হয়। এখান থেকে তারা শিক্ষা গ্রহন করে বিভিন্ন ফোরামের তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে। প্রতিবন্ধিদের শিক্ষনীয় কাজের স্বকৃত স্বরুপ এই এ ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর