1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালিত নাগরিক সুবিধাকে অগ্রাধিকার, মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা পাইকগাছায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ছিনতাইকালে জামাই আটক! ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তি! ডুমুরিয়া মৎস্য বিভাগের উদ্যোগে আদায় হচ্ছে দীর্ঘ দিনের বকেয়া সরকারি ঋণের টাকা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা পাইকগাছায় হাসানকে পিটিয়ে হত্যা: নেপথ্যের কারণ খুঁজছে পুলিশ, আটক ১ ডুমুরিয়ায় মাগুরখালীতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত: পুরুস্কার বিতরণ ও র‍্যালি সাংবাদিক রহিম রানার চিকিৎসায় সহায়তার আবেদন সকলের কাছে

ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তি!

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:


মুন্সীগঞ্জের গজারিয়ায় ঝড়ে মহাসড়কের উপর গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এছাড়া বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে বন্ধ রয়েছে উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ।

মঙ্গলবার (৯ জুন) বিকাল ৪টার দিকে আকষ্মিক শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে এমন ভোগান্তিতে পড়ছে সর্বসাধারণ।
এদিকে আকষ্মিক ঝড়ের কারণে রাস্তার উপর গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
স্থানীয় বাসিন্দাদের সোনামিয়া বেপারি নামের একজন বলেন, ঝড়ের তীব্রতা ও বজ্রপাতের শব্দে এলাকাবাসীর বেশিরভাগই আতঙ্কিত হয়ে পড়েন। এছাড়া বৈদ্যুতিক খুটি সহ বিভিন্ন ক্ষয়ক্ষতিতে বিকাল থেকে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে , কখন আসবে তারও নিশ্চয়তা নেই।
গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, “আকস্মিক ঝড়ে মহাসড়কের উপর গজারিয়া অংশে অসংখ্য গাছ ভেঙে পড়েছে। ঝড়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে হাইওয়ে পুলিশ সদস্যরা। সন্ধ্যা ছয়টার দিকে ঢাকাগামী লেনে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রামগামী লেন থেকে ভেঙে পড়া গাছ অপসারণের কাজ চলছে। কিছু সময়ের মধ্যে চট্টগ্রামগামী লেনেও যান চলাচল স্বাভাবিক হবে এমনটাই তিনি আশা করছেন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- গজারিয়া জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফুল আলম বলেন, ঝড়ের কারনে অসংখ্য গাছ ভেঙে বৈদ্যুতিক লাইনের উপর পড়েছে । কর্মীরা সর্বোচ্চ চেষ্টায় কাজ করছেন। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলেও তিনি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর