1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালিত নাগরিক সুবিধাকে অগ্রাধিকার, মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা পাইকগাছায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ছিনতাইকালে জামাই আটক! ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তি! ডুমুরিয়া মৎস্য বিভাগের উদ্যোগে আদায় হচ্ছে দীর্ঘ দিনের বকেয়া সরকারি ঋণের টাকা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা পাইকগাছায় হাসানকে পিটিয়ে হত্যা: নেপথ্যের কারণ খুঁজছে পুলিশ, আটক ১ ডুমুরিয়ায় মাগুরখালীতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত: পুরুস্কার বিতরণ ও র‍্যালি সাংবাদিক রহিম রানার চিকিৎসায় সহায়তার আবেদন সকলের কাছে

পাইকগাছায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ছিনতাইকালে জামাই আটক!

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,দীপ্ত নিউজ(পাইকগাছা):


খুলনার পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে অভিনব কায়দায় ছিনতাইকালে জনরোষের মুখে পড়েছে জামাই সুমন শেখ (৩২) নামে এক যুবক।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা সাস্থ্যকমপ্লেক্স মোড়স্থ ‘মুন ডায়াগনস্টিক সেন্টার’ থেকে টাকা ও মোবাইল ছিনতাইকালে তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পাইকগাছা থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটক সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার মৃত নুরু শেখের ছেলে। বর্তমানে সে উপজেলার ধামরাইল জুনিয়র স্কুলের পাশ্ববর্তী শ্বশুরবাড়িতে অবস্থান করছিল এবং সেখানে থেকেই এলাকাব্যাপী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনারদিন দিন দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের মৃত তারাপদ বাইনের ছেলে বিষ্ণুপদ বাইন (৪২) তার অসুস্থ ভাই দুলাল চন্দ্রকে ডাক্তার দেখানোর জন্য মুন ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে অপেক্ষা করছিলেন। এ সময় সুকৌশলে তাদের পাশে এসে দাঁড়ায় সুমন। একপর্যায়ে বিষ্ণুপদ বাইনের পকেটে থাকা ৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে যান এবং ছিনতাইকারী সুমনকে হাতেনাতে জাপটে ধরেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটকে গণধোলাই দেয়।

এরপর তার দেহ তল্লাশি করে একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলার বাঁকা শ্রীকন্ঠপুর গ্রামের খায়রুল আলম নামে এক ব্যক্তি ঘটনাস্থলে এসে মোবাইলটি তার নিজের বলে শনাক্ত করেন।

ভুক্তভোগী খায়রুল আলম জানান, তিনিও হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। এরইমাঝে কোনো এক ফাঁকে সুমন তার পকেট থেকে মোবাইলটি হাতিয়ে নেয়। উপস্থিত সবার সামনে সুমন ওই মোবাইল চুরির কথা স্বীকার করেছে।

সর্বশেষ ঘটনার পর স্থানীয় জনতা পাইকগাছা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুমনকে হেফাজতে নিয়েছে।

সর্বশেষ এ ঘটনায় পাইকগাছা থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর