1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে পাইকগাছায় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত
bnp-16828
  • নিজস্ব প্রতিবেদক ::

পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ২৩ জুন মঙ্গলবার দিনভর পৃথক পৃথক ভাবে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

উপজেলা ও পৌরসভা বিএনপি দুপুরে এবং বিকালে দু’দফা বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, মোস্তফা মোড়ল, মেছের আলী সানা, আবুল কাশেম, প্রণব কান্তি মন্ডল, আসাদুজ্জামান খোকন, আনোয়ারুল কাদীর, আমিনুর সরদার, মনিরুল ইসলাম মন্টু, সুজিত কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম গাইন, ইব্রাহিম গাজী, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, মাষ্টার মুজিবর আলী, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, হাবিবুর রহমান হবি মোল্লা, আবু হুরায়রা বাদশা, সায়েদ আলী, জিএম রুস্তম, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, কিশোর কুমার মন্ডল, ওবায়দুল্লাহ সরদার, ও ইসরাফিল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

jubodol-16829

অনুরূপভাবে উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপি নেতা তহিদুজ্জামান মুকুল এর সভাপতিত্বে এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার।

বক্তব্য রাখেন বিএনপি ও যুবদল নেতা আবু তালেব, পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তম, বাবু মীর, ফয়সাল রাশেদ সনি,ইকবাল হোসেন, আজাহরুল ইসলাম,এস কে বাবু,হারুন অর রশিদ, মোস্তফা, ইকবাল হোসেন, আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম ,হারুন অর রশীদ, বাবু, কুদ্দুস,আবদুল্লাহ, শাহিন,রানা, ইমরান, হারুন, আাসাদ, রাসেল, জিয়া হান্নান, তোফাজ্জেল, কাদের, বাক্কার, অনিক, রুহুল আমিন, রাজু, হোসেন, শহিদুল, আলমগীর, কামরুল, বসীর, খলিল, নজরুল, বেল্লাল মীর, তুহিন, সালমান ও জনি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক এর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হবি মোল্লা, শামিম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, আকবর আলী সানা, জামশেদ হোসেন মুন্না, আনারুল ইসলাম, শংকর কুমার গাইন,মাসুম বিল্লাহ,শাহিন আলম, এমএ মাজেদ, সঞ্জয় সানা ও শাহিনুর ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর